"করবো সমবায় - গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় রেলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস -২০২৬ ।
এ উপলক্ষে ৮ নভেম্বর রবিবার দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে
দিনাজপুর জেলার ৭টি সমবায় সমিতিকে বিভিন্ন কেটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। দিনাজপুর জেলায় বিশেষ ও অন্যান্য সমবায় সমিতি ক্যাটাগরি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন দিনাজপুর পৌর এলাকার উত্তর ফরিদপুর (সদরের) ইউনাইটেড কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং জেলা সমবায় অফিসার হরেকৃষ্ণ বর্মন।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন