নিজের নাম চৈতালি, বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি কোথায়, পরিবারের সদস্য কারা—কিছুই বলতে পারেন না তিনি। শুধু নিজের নামটুকু বলতে পারেন। মানসিকভাবে অসুস্থ এই নারীকে উদ্ধার করে ঢাকার একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া বাজার এলাকায় তাঁকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। তিন-চার দিন ধরে এলাকায় অবস্থান করলেও তাঁর পরিচয় বা পরিবারের সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুজাবত আলী সূর্যসহ কয়েকজন তাঁকে রায়গঞ্জ থানায় নিয়ে আসেন।
সাবেক ইউপি সদস্য সুজাবত আলী সূর্য বলেন, “তাঁর অসহায় অবস্থা দেখে নিরাপত্তার কথা বিবেচনা করে থানায় নিয়ে আসি। একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।”
রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ জানান, ওই নারী শুধু নিজের নাম বলতে পারেন। তাঁর বাড়ি বা স্বজনদের পরিচয় জানা যায়নি। পরে বিশেষ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁকে ভবঘুরে ঘোষণা করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ বলেন, “প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁর নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ থাকবে।”
সোমবার (৯ নভেম্বর) এসআই মো. জাফর আহমেদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের একজন প্রতিনিধি তাঁকে ঢাকার মিরপুরে অবস্থিত সহকারী আশ্রয় (অভ্যর্থনা কেন্দ্র) পুনর্বাসন কেন্দ্রে পৌঁছে দেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “অসহায় ওই নারীর নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। এ ধরনের মানবিক উদ্যোগে পুলিশ সব সময় পাশে থাকবে।”
চৈতালির পরিবারের সন্ধান এখনো পাওয়া যায়নি। তাঁর স্বজনদের খুঁজে বের করা গেলে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন