ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

দিরাইয়ে অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরেজমিনে অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।

উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জুরী পাঞ্জুরী বিল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ও ব্যবহৃত পাইপ জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বিনষ্ট করে।

উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার বলেন, “প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে বিল ও আশপাশের জমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে তারা স্বস্তি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দিরাইয়ে অবৈধ বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরেজমিনে অভিযান পরিচালনা করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার।

উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জুরী পাঞ্জুরী বিল থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিন ও ব্যবহৃত পাইপ জব্দ করে রাষ্ট্রের অনুকূলে বিনষ্ট করে।

উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার বলেন, “প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও সরকারি সম্পদ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের কারণে বিল ও আশপাশের জমির ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে তারা স্বস্তি জানিয়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত