ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা ছাত্রলীগের মানব বিষয়ক সম্পাদক মো. শিপন (২৬) ও ধুনট পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য এস.এম আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)। তারা উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার আসামি হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলা ছাত্রলীগের মানব বিষয়ক সম্পাদক মো. শিপন (২৬) ও ধুনট পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য এস.এম আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)। তারা উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত ২টার দিকে চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার আসামি হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত