ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বিদেশে স্বামীর লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের বড়লেখার নিজাম উদ্দিন নামে এক যুবকের লাশ এক সপ্তাহ ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার সামর্থ্য নেই হতদরিদ্র পরিবারের। তাই সরকারি খরচে লাশ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন নিহতের স্ত্রী শামী আক্তার কানিজ।

জানা যায়, বাবা-মা, স্ত্রী-সন্তানসহ পরিবারের স্বচ্ছলতা আনতে ভিটেমাটি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান বড়লেখা উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের নিজাম উদ্দিন।

সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি।

এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন নিহত হন। তাঁর লাশ বর্তমানে রিয়াদের আবু হাদরিয়াহ, আল মাতার আশ শামালি হাসাপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

নিহতের স্ত্রী জানান, স্বামীর রোজগারেই পরিবারের ভরণপোষণ চলত। দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ায় বাড়িতেও টাকা-পয়সা দিতে পারেননি তিনি। স্বামীর লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চান পরিবারের সদস্যরা। কিন্তু লাশ দেশে আনার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই।

সরকারের সহযোগিতায় স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন শামী আক্তার কানিজ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিদেশে স্বামীর লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত মৌলভীবাজারের বড়লেখার নিজাম উদ্দিন নামে এক যুবকের লাশ এক সপ্তাহ ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার সামর্থ্য নেই হতদরিদ্র পরিবারের। তাই সরকারি খরচে লাশ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন নিহতের স্ত্রী শামী আক্তার কানিজ।

জানা যায়, বাবা-মা, স্ত্রী-সন্তানসহ পরিবারের স্বচ্ছলতা আনতে ভিটেমাটি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমান বড়লেখা উপজেলার পূর্ব-দক্ষিণভাগ গ্রামের নিজাম উদ্দিন।

সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। কিছুদিন আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কাজ না পেয়ে হতাশায় ভুগছিলেন তিনি।

এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন নিহত হন। তাঁর লাশ বর্তমানে রিয়াদের আবু হাদরিয়াহ, আল মাতার আশ শামালি হাসাপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

নিহতের স্ত্রী জানান, স্বামীর রোজগারেই পরিবারের ভরণপোষণ চলত। দীর্ঘদিন ধরে কাজ না পাওয়ায় বাড়িতেও টাকা-পয়সা দিতে পারেননি তিনি। স্বামীর লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চান পরিবারের সদস্যরা। কিন্তু লাশ দেশে আনার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই।

সরকারের সহযোগিতায় স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়েছেন শামী আক্তার কানিজ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত