ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে রাতের আঁধারে বাঁশঝাড়ে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

রাতের আঁধারে বাঁশঝাড়ে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন এক মুসল্লি। হঠাৎ রাস্তার পাশের বাঁশঝাড় থেকে ভেসে আসে শিশুর কান্না। শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে তিনি দেখতে পান, ঝোপের মধ্যে পড়ে আছে এক নবজাতক। পরে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মসজিদে যাতায়াতের রাস্তার পাশের বাঁশঝাড় থেকে আনুমানিক এক দিন বয়সী ওই ছেলে শিশুকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসজিদে যাওয়ার সময় রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে তিনি ঝোপের মধ্যে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে পূর্ব গুয়াডহুড়ী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।

নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মিজানুর রহমানের বাড়িতে ভিড় করেন স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। পরিত্যক্ত অবস্থায় জীবিত নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে ওই বাঁশঝাড়ের পাশে রেখে যাওয়া হতে পারে। তবে কে বা কারা শিশুটিকে সেখানে রেখে গেছে এবং কী কারণে তাকে পরিত্যক্ত করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরে নবজাতকটিকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি উপজেলা শিশু কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে রাতের আঁধারে বাঁশঝাড়ে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত