ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় মেসার্স শাউন চালকলের সামনে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় অটোরিকশাচালক মো. শিহাবকে (২০) সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর মাথায় পানি ঢালেন। পরে জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁর বড় ভাই ময়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা শিহাব ভবানীপুর বাজার থেকে কয়েকজন যাত্রীকে রায়গঞ্জের ধানগড়া এলাকায় যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া নেন। পথে বেড়াবাজুয়া এলাকায় পৌঁছালে ওই যাত্রীরা তাঁর নাক ও মুখে চেতনানাশক স্প্রে করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে তাঁরা পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর অটোরিকশাটি নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। অটোরিকশাটিও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমাকে কেউ অবগত করেনি। আমি সাক্ষ্য দেওয়ার জন্য বগুড়ায় এসেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালককে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বেড়াবাজুয়া এলাকায় মেসার্স শাউন চালকলের সামনে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় অটোরিকশাচালক মো. শিহাবকে (২০) সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর মাথায় পানি ঢালেন। পরে জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাঁর বড় ভাই ময়নুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা শিহাব ভবানীপুর বাজার থেকে কয়েকজন যাত্রীকে রায়গঞ্জের ধানগড়া এলাকায় যাওয়ার জন্য অটোরিকশা ভাড়া নেন। পথে বেড়াবাজুয়া এলাকায় পৌঁছালে ওই যাত্রীরা তাঁর নাক ও মুখে চেতনানাশক স্প্রে করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে সড়কের পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে তাঁরা পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর অটোরিকশাটি নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। অটোরিকশাটিও উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমাকে কেউ অবগত করেনি। আমি সাক্ষ্য দেওয়ার জন্য বগুড়ায় এসেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত