ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি মামদুদুর রহমান ময়নুল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ধেরুয়াহাটি গ্রামের মো. আকতার হোসেন তালুকদারের ছেলে।

অন্যদিকে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার আসামি মো. আবু বক্কর সরকার (৪৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য এবং নাটাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত মঞ্জুর সরকারের ছেলে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলার আসামী হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত