ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে হাজিরার জন্য আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় হাজতখানার গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন মোমিন। পরে হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

পুলিশ পরিদর্শক রওশন ইয়াজদানী আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে চুরি মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানী জানান, আদালতে হাজিরার জন্য আব্দুল মোমিনকে কারাগার থেকে এনে ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য হাজতখানার ভেতরে থাকা অন্য এক আসামির হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন।

এ সময় হাজতখানার গেটে পাহারায় থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেন মোমিন। পরে হাজতখানা থেকে বের হয়ে আদালত ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।

পুলিশ পরিদর্শক রওশন ইয়াজদানী আরও জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে সিরাজগঞ্জ সদর থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় কোর্ট পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত