ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগ অনুযায়ী এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল। তমালকে জিজ্ঞাসাবাদ করা হলে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে আইনুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত ছিলেন।

এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর থেকে তমাল সরকারকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গত ২৪ আগস্ট রাতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে। তিনি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত ১৭ আগস্ট এ মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়। গত মঙ্গলবার তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন। মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে এমপি আইনুলের গাড়িতে হামলা: প্রধান আসামি তমাল সরকার ২ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত