ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

‘সবুজে বাঁচি, সবুজ গড়ি’—সিরাজগঞ্জে ১৩শ শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ

‘সবুজে বাঁচি,সবুজ গড়ি’ এই প্রত্যয়ে সিরাজগঞ্জে পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়

১৩'শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বাহিরগোলা পাওয়ার হাউজ কলোনি হাফিজিয়া মাদ্রাসা গাছ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন,পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃআব্দুল মালেক,সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: হাসান আলী সহ পাওয়ার হাউজ কলোনী মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। শুধু গাছ লাগালেই হবে না এর পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তুলতে চাই। সাত্তার ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা,শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন,প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছের দায়িত্ব নেয় তাহলে আমাদের চারপাশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

উল্লেখ্য:মাদ্রাসা আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা। পাশাপাশি ১৩'শ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

‘সবুজে বাঁচি, সবুজ গড়ি’—সিরাজগঞ্জে ১৩শ শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘সবুজে বাঁচি,সবুজ গড়ি’ এই প্রত্যয়ে সিরাজগঞ্জে পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়

১৩'শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে বাহিরগোলা পাওয়ার হাউজ কলোনি হাফিজিয়া মাদ্রাসা গাছ বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।

এসময় উপস্থিত ছিলেন,পাওয়ার হাউস কলোনী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃআব্দুল মালেক,সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো: হাসান আলী সহ পাওয়ার হাউজ কলোনী মাদ্রাসার শিক্ষক ও সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, গাছ আমাদের জীবনের জন্য অপরিহার্য। শুধু গাছ লাগালেই হবে না এর পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজ ও মানবিক বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তুলতে চাই। সাত্তার ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষা,শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন,প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছের দায়িত্ব নেয় তাহলে আমাদের চারপাশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।

উল্লেখ্য:মাদ্রাসা আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন অতিথিরা। পাশাপাশি ১৩'শ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান,পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত