ঠান্ডা-ফ্লুজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের কামারখন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দলীয় নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সামাদ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন খান, ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. মুন্না সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন