দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের অভিযোগে পারভেজ হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র।
রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের কাতালমারি গ্রামের বাসিন্দা পারভেজ হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।
পরে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে পারভেজ হাসানকে গ্রেপ্তার করেন। পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন