ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিট প্রাঙ্গণে সভা শেষে ২০২৫-২০২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।  

এতে সভাপতিত্ব করেন রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।  

এর আগে ইউনিটের আহবায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।  

অনুষ্ঠান সঞ্চালনা করে নীলফামারী ইউনিটের আজীবন সদস্য মারুফ খান।  

সভা শেষে সাত সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ২০২৫-২০২৭ মেয়াদে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।  

নির্বাচিতরা হলেন বজলুল করিম চৌধুরী (সহ-সভাপতি), মীর সেলিম ফারুক (সাধারণ সম্পাদক), সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান বাচ্চু ও এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো (কার্যনির্বাহী সদস্য)।

সকাল সাড়ে এগারটার দিকে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় বিশেষ সাধারণ সভার কার্যক্রম। পরে মৃত্যুবরণকারী আজীবন সদস্যের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।  

জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের আজীবন সদস্য আতাউর রহমান মুকুল বক্তব্য দেন অন্যান্যদের।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত