ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু, ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চির বিদায় রাজিব

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন এবং মদন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ফিরোজের ভাগ্নে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত হয়। এতে রাজিব ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

রাজিবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু, ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে চির বিদায় রাজিব

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন এবং মদন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ফিরোজের ভাগ্নে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গেলে হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত হয়। এতে রাজিব ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

রাজিবের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত