নোয়াখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতব্যাপী চেকপোস্ট কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
রোববার (১৬ নভেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত চেকপোস্ট ঘুরে দেখেন তিনি। এ সময় চুরি, ছিনতাই, ডাকাতি, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণসহ নিরাপদ চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
পুলিশ সুপার মাঠপর্যায়ের সদস্যদের আরও সতর্কতা, পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দেন। তিনি বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্টসহ নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।’
পরিদর্শনে উপস্থিত ছিলেন—আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, ধারাবাহিক নজরদারি ও টহলের ফলে নোয়াখালীতে অপরাধ প্রবণতা কমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে রাতব্যাপী পুলিশের এমন তৎপরতায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন