ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খোলা বার্তা

পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পানছড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।

ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী সদস্যরা। আয়োজকরা জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পানছড়ির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. কাজী আকাশের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।

ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী সদস্যরা। আয়োজকরা জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত