ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার বিতরণ করেছে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হালদারপাড়া পূজামণ্ডপ ও সাহাপাড়া পূজামণ্ডপে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যুৎমন্ত্রীর নির্দেশনায় এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. মুন্না সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য আমরা তাদের পাশে আছি। ভবিষ্যতেও ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পূজার উপহার নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরছে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার বিতরণ করেছে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার হালদারপাড়া পূজামণ্ডপ ও সাহাপাড়া পূজামণ্ডপে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যুৎমন্ত্রীর নির্দেশনায় এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় কামারখন্দ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. মুন্না সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা মণ্ডপে মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দিয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য আমরা তাদের পাশে আছি। ভবিষ্যতেও ভদ্রঘাট ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত