সিরাজগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী।
এসআরবি-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে শাহনাজের কাছ থেকে ২৯৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন যানবাহনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছে এসআরবি।
এ ঘটনায় গ্রেপ্তার শাহনাজের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন