শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহার বিতরণ করেছেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জার্মান বিএনপির নেতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও এলাকায় সাব্বির আহমেদের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়। তাঁর প্রতিনিধিরা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
এ সময় সাব্বির আহমেদের পক্ষ থেকে বলা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বীরা সাব্বির আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন