হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১ নম্বর বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাগেরখানা গ্রামের বাসিন্দা মো. তানভীর মিয়া (১৮) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
জটিল লিভার রোগে আক্রান্ত এই তরুণ একসময় এলাকার জনপ্রিয় ও প্রতিভাবান ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগে এখন তিনি হাসপাতালের শয্যাশায়ী।
তানভীরের বাবা মো. আলিফ মিয়া জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তানভীরের আলাদা আগ্রহ ও প্রতিভা ছিল। বিভিন্ন স্থানীয় খেলায় অংশ নিয়ে সে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে তার স্বাভাবিক জীবন থমকে যায়।
বর্তমানে তানভীর সিলেটের এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, লিভার রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রয়োজনীয় অর্থের অভাবে সঠিক চিকিৎসা চালিয়ে নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। পরিবারের আর্থিক অবস্থা নাজুক হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।
এমন মানবিক সংকটে তানভীরের পাশে দাঁড়াতে এলাকার মানুষ, শুভানুধ্যায়ী ও সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। চিকিৎসা সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে বিকাশ নম্বর দেওয়া হয়েছে— ০১৭৯৭২৮৩৭৯৪ (মো. আলিফ মিয়া)।
স্থানীয়রা বলেন, তানভীরের মতো এক তরুণ প্রতিভা যেন চিকিৎসার অভাবে হারিয়ে না যায়, সেজন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। মানবিক এই সময়ে সামান্য সহায়তাও একটি তরুণের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন