মৌলভীবাজারের বড়লেখায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে হয়রানি, বিচারাধীন মামলা প্রত্যাহারে চাপ এবং হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন মো. আব্দুস সালাম (সদই) নামে এক ব্যক্তি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, হয়রানি বন্ধ, ন্যায়বিচার ও নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বড়লেখা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন আব্দুস সালাম। তিনি উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘোলসা গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে আব্দুস সালাম বলেন, তিনি শান্তিপ্রিয় ও আইন মেনে চলা একজন নাগরিক। জায়গা-জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের বাসিন্দা সোনাহর আলীসহ কয়েকজনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। পরে তিনি আইনগত আশ্রয় নেন। বর্তমানে সংশ্লিষ্ট বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
আব্দুস সালামের অভিযোগ, আদালতে বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। একই সঙ্গে প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া এবং রাস্তা কেটে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সময় তাকে প্রকাশ্যে ও পরোক্ষভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। বিচারাধীন মামলা প্রত্যাহারের জন্যও তার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। এসব কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন।
আব্দুস সালাম বলেন, তিনি কোনো অন্যায় সুবিধা চান না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই তার দাবি। তার বিরুদ্ধে দায়ের করা মামলাসহ বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি হয়রানি বন্ধ, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি যাচাই করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তিনি।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন