আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার ৮ নম্বর চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন মকুল। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন তিনি।
মকবুল হোসেন মকুল চৌকিবাড়ী ইউনিয়নের নছরতপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। তিনি প্রায় ১৪ বছর ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি টানা তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন।
চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়ে মকবুল হোসেন মকুল বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে গরিব, অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াব। ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও নাগরিকসেবার উন্নয়নে কাজ করব। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চৌকিবাড়ী ইউনিয়নকে আরও উন্নত ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে চৌকিবাড়ী ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন