ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে যুব সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে যুব সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান ও ভালোবাসা ছড়িয়ে দিতে বগুড়ার ধুনটে যুব সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার জোড়শিমুল হাই স্কুলসংলগ্ন দারুস সালাম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘যুব সীরাত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭৩ জন তরুণ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, চিকাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রুবেল সরকার। বিশেষ অতিথি ছিলেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইব্রাহিম খলিল কাসেমী।

প্রতিযোগিতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র, কর্ম ও আদর্শ বিষয়ে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ নাহিদ সরকার, দ্বিতীয় মো. আব্দুল্লাহ এবং তৃতীয় মো. আব্দুল মুত্তালিব।

পরে বিজয়ীদের হাতে সীরাত গ্রন্থ, ইসলামিক উপহার সামগ্রী ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৩ জনকেই সৌজন্যমূলক পুরস্কার দেওয়া হয়েছে।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে তরুণদের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ ও জীবন পরিচালনায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের নিয়মিত সীরাত অধ্যয়ন ও নবীজির আদর্শ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে যুব সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তরুণ প্রজন্মের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান ও ভালোবাসা ছড়িয়ে দিতে বগুড়ার ধুনটে যুব সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার জোড়শিমুল হাই স্কুলসংলগ্ন দারুস সালাম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে আল ইকরাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘যুব সীরাত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে ৭৩ জন তরুণ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, চিকাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রুবেল সরকার। বিশেষ অতিথি ছিলেন জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইব্রাহিম খলিল কাসেমী।

প্রতিযোগিতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র, কর্ম ও আদর্শ বিষয়ে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ নাহিদ সরকার, দ্বিতীয় মো. আব্দুল্লাহ এবং তৃতীয় মো. আব্দুল মুত্তালিব।

পরে বিজয়ীদের হাতে সীরাত গ্রন্থ, ইসলামিক উপহার সামগ্রী ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ীদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া ৭৩ জনকেই সৌজন্যমূলক পুরস্কার দেওয়া হয়েছে।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে তরুণদের চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ ও জীবন পরিচালনায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের নিয়মিত সীরাত অধ্যয়ন ও নবীজির আদর্শ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত