দপুর শহরের পুলহাট কসবা এলাকায় অবস্থিত আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
আলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারি মোহনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, চট্টগ্রামের জাহাজ ব্যবসায়ী ও সমাজসেবক এবং মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব মো. আহসান হাবীব।
এ ছাড়া অনুষ্ঠানে সহ-সভাপতি রইছউদ্দীন, আব্দুল খালেক, অধ্যাপক আনিছুর রহমান, মো. ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলী, কোষাধ্যক্ষ মনোয়ারুল হক মার্শাল, সহ-কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আনসার আলী, সদস্য প্রফেসর আকতারুজ্জামান, রবিউল আলম বাবু, মোর্শেদুল ইসলাম, আরিফুল ইসলামসহ মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. নুর আলম।
মোনাজাতে প্রধান অতিথি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, মাদ্রাসার সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আহসান হাবীব এবং তাঁর অসুস্থ সহধর্মিণীর রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি তাঁদের পরিবার, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও দোয়া করা হয়।
আয়োজকেরা জানান, ৪র্থ তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও আবাসিক সুবিধা সম্প্রসারণে এ নির্মাণকাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন