দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে তিন মাসব্যাপী জাতীয় কর্মসূচি ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারীর ডিমলা উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা ও জেলা প্রশাসনকে যুক্ত করে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচির উদ্বোধনের পরপরই ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।
অভিযান শেষে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান স্থানীয় সর্বস্তরের মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যে তিন মাসব্যাপী মহা-অভিযান ঘোষণা করেছেন, তা সফল করতে আমাদের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে হবে। ডিমলার গার্লস গাইড, রোভার স্কাউট, বিএনসিসি, সব রাজনৈতিক দল এবং স্থানীয় সুধীসমাজকে সঙ্গে নিয়ে আমরা এ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে চাই। দল-মত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ না করলে ডেঙ্গুর মতো মহামারি প্রতিরোধ করা কঠিন।”
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও সরেজমিনে কার্যক্রম তদারকি করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুর রহমান খান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের সম্পাদক কাজী রুকনুজ্জামান বকুল এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক সদস্য পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী তিন মাস ডিমলা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন