ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও স্কাউটদের সম্পৃক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুল হাসান, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘নিজ পরিবেশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও স্কাউটদের সম্পৃক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা জরুরি। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাজমুল হাসান, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত