ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

নগরকান্দায় গুচ্ছগ্রামের সড়ক সংস্কার, দীর্ঘদিনের দুর্ভোগ কমার আশা এলাকাবাসীর

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাং-জগদিয়া গুচ্ছগ্রামের দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত একটি সড়ক মেরামত ও সংস্কার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সড়কটির সংস্কারকাজ শেষ হয়। এতে দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গাং-জগদিয়া গুচ্ছগ্রামের সড়কটি এলাকার মানুষের দৈনন্দিন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা ও খানাখন্দের সৃষ্টি হয়েছিল। ফলে পথচারী, শিক্ষার্থী, বয়স্ক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তিতে পড়তে হতো। বর্ষাকালে সড়কটির পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত।

এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটির দুরবস্থার বিষয়টি লন্ডনপ্রবাসী ও বেগম শিরিয়া সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. মাসুদুর রহমানকে জানানো হয়। পরে তাঁর উদ্যোগ ও সহযোগিতায় সড়কটির মেরামত ও সংস্কারকাজ করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সংস্কারের ফলে গুচ্ছগ্রামের মানুষের চলাচল সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি আগের তুলনায় কমবে বলে তাঁরা আশা করছেন।

এর আগে নগরকান্দা পৌর এলাকার মিরাকান্দার খালপাড়-সংলগ্ন একটি সড়কও সংস্কার করা হয়। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় ওই পথ ব্যবহারকারী মসজিদের মুসল্লি, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। সংস্কারের পর ওই সড়কে চলাচলের পরিস্থিতির উন্নতি হয়েছে।

মো. মাসুদুর রহমান বলেন, “মানুষের কল্যাণই আমার জনসেবার মূল লক্ষ্য। একটি রাস্তা হয়তো ছোট একটি উন্নয়নকাজ, কিন্তু সেই রাস্তার ওপর নির্ভর করে অনেক মানুষের দৈনন্দিন জীবন ও চলাচল। মানুষের দুর্ভোগ কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”

তিনি জানান, সড়ক সংস্কারের পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, শিক্ষা ও চিকিৎসায় সহায়তা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তিনি যুক্ত রয়েছেন।

নগরকান্দা পৌরসভাকে পরিকল্পিত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে উন্নত সড়ক যোগাযোগ, সড়কবাতি স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্যোগ এবং পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয় রয়েছে।

মাসুদুর রহমান বলেন, “নগরকান্দা আমাদের সবার। দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনে বিজয়ী হই বা না হই, নগরকান্দার মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। জনসেবার কাজ কোনো নির্বাচনকেন্দ্রিক বিষয় নয়।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংস্কার করা সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি পৌর এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়কও পর্যায়ক্রমে সংস্কারের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নগরকান্দায় গুচ্ছগ্রামের সড়ক সংস্কার, দীর্ঘদিনের দুর্ভোগ কমার আশা এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত