ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেইল, বড়লেখায় যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক নারীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেলিম উদ্দিন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ৩৭ বছর বয়সী ওই নারী গত ১০ সেপ্টেম্বর বড়লেখা থানায় তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। গ্রেপ্তার সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে। মামলার অপর দুই আসামি হলেন তাজপুর গ্রামের আঙ্গুর বেগম (৪২) ও লিজা বেগম (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সেলিম হোয়াটসঅ্যাপে ওই নারীকে ফোন করে নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দেন। পরে তাঁর ব্যক্তিগত ছবি থাকার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারী মোট ৪৭ হাজার টাকা দেন। পরে তাঁর স্বামীও একই হুমকির কারণে ২০ হাজার ৪০০ টাকা দেন।

অভিযোগ রয়েছে, টাকা দেওয়া বন্ধ করে দিলে আসামিরা পরস্পর যোগসাজশে এআই প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। গত ৯ জুলাই এসব ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন এবং বিভিন্ন প্রমাণ দিয়েছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ কর্মকর্তা পরিচয়ে ব্ল্যাকমেইল, বড়লেখায় যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক নারীকে ব্ল্যাকমেল করে টাকা আদায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সেলিম উদ্দিন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী ৩৭ বছর বয়সী ওই নারী গত ১০ সেপ্টেম্বর বড়লেখা থানায় তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। গ্রেপ্তার সেলিম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে। মামলার অপর দুই আসামি হলেন তাজপুর গ্রামের আঙ্গুর বেগম (৪২) ও লিজা বেগম (২২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ সেলিম হোয়াটসঅ্যাপে ওই নারীকে ফোন করে নিজেকে পুলিশের বড় কর্মকর্তা পরিচয় দেন। পরে তাঁর ব্যক্তিগত ছবি থাকার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারী মোট ৪৭ হাজার টাকা দেন। পরে তাঁর স্বামীও একই হুমকির কারণে ২০ হাজার ৪০০ টাকা দেন।

অভিযোগ রয়েছে, টাকা দেওয়া বন্ধ করে দিলে আসামিরা পরস্পর যোগসাজশে এআই প্রযুক্তি ব্যবহার করে ওই নারীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। গত ৯ জুলাই এসব ছবি বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানো হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, ভুক্তভোগী নারী মামলা করেছেন এবং বিভিন্ন প্রমাণ দিয়েছেন। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত