ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬
খোলা বার্তা

ভাঙ্গন আতঙ্কে কাঁদছে রসূলপুরের বাসিন্দারা; পৈতৃক ভিটেমাটি হারানোর ভয়

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের দক্ষিণে রসূলপুরের শেষ সীমানা। পৈতৃক ভিটেমাটি হারানোর ভয়ে দিনপার করছেন এখানকার মানুষজন।

বুধবার (১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধিতে এখানে ভাঙ্গনের শুরু হয়। তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে দূরে নিয়ে যাওয়া হয়। দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আশেপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় ব্যক্তি আমিনুল ইসলাম জানান, নদী ভাঙ্গার ফলে বাড়িঘর নদীগর্ভে চলে যায়। বাড়ির লোকজন কোথাও থাকার জায়গা না পেয়ে ঢাকায় চলে যায়। ভাঙ্গন বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছি।

ভাঙ্গনরোধে কি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, প্রকল্প গ্রহণ করা হয়েছে খুব শীঘ্রই ভাঙ্গনরোধে কাজ শুরু করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ভাঙ্গন আতঙ্কে কাঁদছে রসূলপুরের বাসিন্দারা; পৈতৃক ভিটেমাটি হারানোর ভয়

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটের দক্ষিণে রসূলপুরের শেষ সীমানা। পৈতৃক ভিটেমাটি হারানোর ভয়ে দিনপার করছেন এখানকার মানুষজন।

বুধবার (১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উজানের ঢলে নদীর পানি বৃদ্ধিতে এখানে ভাঙ্গনের শুরু হয়। তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ জিনিস সরিয়ে দূরে নিয়ে যাওয়া হয়। দ্রুত ভাঙ্গনরোধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আশেপাশের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় ব্যক্তি আমিনুল ইসলাম জানান, নদী ভাঙ্গার ফলে বাড়িঘর নদীগর্ভে চলে যায়। বাড়ির লোকজন কোথাও থাকার জায়গা না পেয়ে ঢাকায় চলে যায়। ভাঙ্গন বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করছি।

ভাঙ্গনরোধে কি কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন প্রশ্নে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, প্রকল্প গ্রহণ করা হয়েছে খুব শীঘ্রই ভাঙ্গনরোধে কাজ শুরু করা হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত