সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইমতিয়াজ মাহমুদ (খোকন)-কে সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এডহক কমিটির সভাপতি ইমতিয়াজ মাহমুদ (খোকন)-কে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক। সম্মানিত অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।
শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইয়াকুব আলী তালুকদার, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন তালুকদার, ধামাইনগর ইউনিয়নের সমাজসেবক মো. আবু বকর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. রমজান আলী আকন্দ এবং সাবেক চেয়ারম্যান মো. আব্দুল খায়ের।
এ ছাড়া উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী মো. নবীর উদ্দিন (নবীর), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. মেহেদী হাসান (বিপ্লব), ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আব্দুল সালাম ও সাবেক সাধারণ সম্পাদক মো. আবুবকর ছিদ্দিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। শিক্ষার্থীদের সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং উপস্থিত সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন