সিরাজগঞ্জের রায়গঞ্জে অসহায় বৃদ্ধা জাহানারা বেগমের পাশে দাঁড়িয়েছেন জার্মান বিএনপির নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। তাঁর অর্থায়নে জাহানারা বেগমকে চাল, ডাল, ডিম, তেল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের রুপাখাড়া এলাকায় জাহানারা বেগমের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় স্বেচ্ছাসেবী আব্দুস সালাম, মাহিনুর রহমানসহ স্থানীয় অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ এ সহায়তা প্রদান করেন। তাঁর অর্থায়নে দেওয়া এ খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত হয়েছেন বৃদ্ধা জাহানারা বেগম।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন