ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জের সেই ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোফাকখারুলের পদোন্নতি, ব্যাজ পরিয়ে দিলেন এসপি

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

গত ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাকখারুল ইসলামকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি তাকে অভিনন্দন জানান এবং নতুন পদে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মোফাকখারুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে সড়কের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করেছেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল টিমের মাধ্যমে দ্রুত যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম পরিচালিত হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জের সেই ট্রাফিক পুলিশ কর্মকর্তা মোফাকখারুলের পদোন্নতি, ব্যাজ পরিয়ে দিলেন এসপি

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

গত ৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।

মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মো. মোফাকখারুল ইসলামকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি তাকে অভিনন্দন জানান এবং নতুন পদে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. মোফাকখারুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে সড়কের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ও ট্রাফিক আইন বাস্তবায়নে কাজ করেছেন। তার নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল টিমের মাধ্যমে দ্রুত যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম পরিচালিত হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত