সিরাজগঞ্জের রায়গঞ্জে বসতবাড়িতে ঢুকে ছুরি ও লাঠি দিয়ে হামলার অভিযোগ উঠেছে বাদশা শেখ ও হাফিজুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ছমিলা খাতুন (৬০) ও তাঁর মেয়ে মিম খাতুন (১৮) আহত হয়েছেন। তারা রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রায়গঞ্জ পৌর সভার পূর্ব লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বসতবাড়ি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ছমিলা খাতুনের বিরোধ চলছিল। এর জেরে বাদশা শেখ ও হাফিজুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাদশা শেখ ধারালো ছুরি দিয়ে ছমিলার মাথায় আঘাত করেন এবং হাফিজুল ইসলাম লাঠি দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
মাকে রক্ষা করতে মিম খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় তাঁর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া এবং বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন