ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শাহজাহান চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরা ডলুকুল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আজিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসদউল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল কাদির, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জোনাঈদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া ও সাতকানিয়ার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় এবং মহান আল্লাহর রহমতে দ্রুত এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি শাহজাহান চৌধুরী

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরা ডলুকুল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আজিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আসদউল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল কাদির, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ছানুবী, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জোনাঈদ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় লোহাগাড়া ও সাতকানিয়ার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সরকার এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সহযোগিতায় এবং মহান আল্লাহর রহমতে দ্রুত এ দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত