ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

শেরপুরের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক জনের স্থগিত ও পাঁচ জনের বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করা ১৬ প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এক জনের মনোনয়ন স্থগিত এবং পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্তের কথা জানান।

বৈধ প্রার্থীরা:

শেরপুর-১ (১৪৩) আসনে বৈধ প্রার্থী চার জন। তাঁরা হলেন বিএনপি মনোনীত ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াতে ইসলামী মনোনীত হাফেজ রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী লিখন মিয়া।

শেরপুর-২ (১৪৪) আসনে বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতে ইসলামী মনোনীত গোলাম কিবরিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আব্দুল্লাহ আল কায়েশকে।

শেরপুর-৩ (১৪৫) আসনে বৈধ প্রার্থী চার জন। তাঁরা হলেন বিএনপি মনোনীত মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামী মনোনীত নুরুজ্জামান বাদল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু তালেব মুহাম্মদ সাইফুদ্দিন।

স্থগিত ও বাতিল:

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে শেরপুর-১ আসনে জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত মাহমুদুল হক মনি, জাতীয় পার্টি মনোনীত ইলিয়াস উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মইনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শেরপুর-2 আসনে দ্বৈত নাগরিকত্ব ও দলীয় মনোনয়ন না থাকায় ইলিয়াস খানের এবং ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টি মনোনীত রফিকুল ইসলাম বেলালের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তবে শেরপুর-৩ আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বা স্থগিত করা হয়নি।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

শেরপুরের তিন আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, এক জনের স্থগিত ও পাঁচ জনের বাতিল

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত