ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সাতক্ষীরা সীমান্তে ৬৩ লক্ষ টাকার স্বর্ণসহ নারী আটক

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়। আটক শিউলি আক্তার সদর উপজেলার তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল উপজেলার আলীপুর এলাকায় অবস্থান নেয়। এসময় খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়া একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। ইজিবাইকের যাত্রী শিউলি আক্তারকে বিজিবির মহিলা সৈনিক দ্বারা তল্লাশি করলে তার কাছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা বলে জানান লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ৬৩ লক্ষ টাকার স্বর্ণসহ নারী আটক

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা থেকে শুক্রবার তাকে আটক করা হয়। আটক শিউলি আক্তার সদর উপজেলার তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল উপজেলার আলীপুর এলাকায় অবস্থান নেয়। এসময় খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়া একটি সন্দেহভাজন ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। ইজিবাইকের যাত্রী শিউলি আক্তারকে বিজিবির মহিলা সৈনিক দ্বারা তল্লাশি করলে তার কাছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৬২ লক্ষ ৯৩ হাজার ৮১০ টাকা বলে জানান লে. কর্নেল কাজী আশিকুর রহমান।

৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, আটক নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত