ফরিদপুরের সালথা উপজেলায় ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ২টায় উপজেলার সোনাপুর ইউনিয়ন কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মো. জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান মিয়া বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি ডা. মো. হাবিবুর রহমান।
বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় অধ্যায়। ঈমান, ঐক্য, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে অল্পসংখ্যক মুসলমান কীভাবে বড় শক্তিকে পরাজিত করেছিলেন, বদর যুদ্ধ তার উজ্জ্বল দৃষ্টান্ত। এ যুদ্ধ মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকার শিক্ষা দেয়।
বক্তারা আরও বলেন, বদর দিবসের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন