ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

হবিগঞ্জে ২৩ বোতল ভারতীয় মদসহ আটক ২



হবিগঞ্জে ২৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

হবিগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ আসামিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার ১৬ নং বস্তি এলাকার রাহুল তাঁতি (৩০) ও রাজু কুমার ঝরা (২০)। জব্দ করা সাইকেলসহ মাদকের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র মারফত জানা যায়, সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেলটি ফেলে চা বাগানের মধ্যে দৌড় দেয়।

এসময় বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই দুজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থেকে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।


জব্দ করা ভারতীয় মাদক, মোটরসাইকেল ও আটক আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবার ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


হবিগঞ্জে ২৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেলসহ ২ আসামিকে আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, জেলার মাধবপুর উপজেলার ১৬ নং বস্তি এলাকার রাহুল তাঁতি (৩০) ও রাজু কুমার ঝরা (২০)। জব্দ করা সাইকেলসহ মাদকের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র মারফত জানা যায়, সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উরিষ্যা নামক এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল দেখে সিগন্যাল দিলে দুইজন লোক মোটরসাইকেলটি ফেলে চা বাগানের মধ্যে দৌড় দেয়।

এসময় বিজিবির টহল দলটি ধাওয়া করে ঘটনাস্থল থেকে হাতেনাতে ওই দুজনকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থেকে ২৩ বোতল ভারতীয় মদ ও ১টি ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।


জব্দ করা ভারতীয় মাদক, মোটরসাইকেল ও আটক আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি অন্যান্য চোরাকারবার ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত