দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চকদল এলাকার মেসার্স এম এম বি ব্রিকস এবং খলিসাগাড়ি এলাকার মেসার্স এ ও এল ব্রিকস নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত আমিন রেজা।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে দিনাজপুর সদর ও নবাবগঞ্জ থানা পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন