ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

শুরুর গোলেই জয়, কিংসের কাঁধে নিঃশ্বাস ফেলছে আবাহনী

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শুরুর গোলেই জয়, কিংসের কাঁধে নিঃশ্বাস ফেলছে আবাহনী

ম্যাচ শুরুর এক মিনিটও পেরোয়নি, ততক্ষণেই লিডে চলে যায় আবাহনী। সেই এক গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংসের সমান পয়েন্টে উঠে এসেছে ধানমন্ডির ক্লাবটি।

শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্রুত পাওয়া গোলই জয় এনে দেয় মারুফুল হকের দলকে।

এই জয়ে ১৪ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ২ হারে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮; যা টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সমান। যদিও কিংস এক ম্যাচ কম খেলেছে এবং নিজেদের পরবর্তী ম্যাচ জিততে পারলে এককভাবে শীর্ষে উঠে যাবে।

অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে ফর্টিস।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় শুরুতেই।

৩৩ সেকেন্ডের মাথায় ডান প্রান্ত দিয়ে উঠে আসা মিরাজুল ইসলামের ক্রস থেকে তৈরি হয় গোলের সুযোগ। বলটি ক্লিয়ার করতে গিয়ে গোলরক্ষক সুজন পেরেইরার সামনে বিভ্রান্তি তৈরি করেন ডিফেন্ডার মিঠু চৌধুরী। তার পায়ে লেগে বল জালে ঢুকে গেলে অপ্রত্যাশিতভাবেই এগিয়ে যায় আবাহনী।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফর্টিস। প্রথমার্ধের শেষ দিকে তারা কয়েকটি ভালো সুযোগও তৈরি করে। ৪২ মিনিটে দাওয়া টিশেরিংয়ের ক্রস থেকে সহজ সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ইসা জালো; তার হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এর পরের মিনিটেই আরেকটি সুযোগ নষ্ট হয়; ওনিয়েকাচি ওকাফোরের শট ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে ফর্টিস আরও আক্রমণাত্মক হলেও গোল আদায় করতে পারেনি। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা ছিলেন দুর্দান্ত। ফলে শুরুতেই পাওয়া লিড ধরে রেখেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আবাহনী।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। এই জয়ে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চল থেকে উঠে এসেছে তারা এবং অবস্থান নিয়েছে অষ্টম স্থানে। সমান পয়েন্ট থাকলেও গোলগড়ে পিছিয়ে পিডব্লিউডি রয়েছে নিচে। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রহমতগঞ্জ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শুরুর গোলেই জয়, কিংসের কাঁধে নিঃশ্বাস ফেলছে আবাহনী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত