ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

মরহুমা বেগম লুৎফোন আলতাফ স্মরণে রায়গঞ্জে শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃতি সন্তান এবং  সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কে এইচ মুরাদ তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) কম্বল বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে তিনি উপস্থিত সকলের নিকট তাঁর বাবা–মায়ের জন্য দোয়া কামনা করেন এবং জানান, তাঁদের স্মরণেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তাঁর মা, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মরহুমা বেগম লুৎফোন আলতাফের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীত নিবারণের জন্য মোট ২' শতাধিক কম্বল অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও দু’জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাদিক ইলেক্ট্রিক এন্ড সেনেটারীর সত্ত্বাধিকারী মো. মিঠুন আকরাম, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, রিফাত আহমেদ, আতিকুল ইসলাম, তাইম, সাংবাদিক মো. সিমান্ত তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয়রা ডা. কে এইচ মুরাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনা করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মরহুমা বেগম লুৎফোন আলতাফ স্মরণে রায়গঞ্জে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃতি সন্তান এবং  সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কে এইচ মুরাদ তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) কম্বল বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে তিনি উপস্থিত সকলের নিকট তাঁর বাবা–মায়ের জন্য দোয়া কামনা করেন এবং জানান, তাঁদের স্মরণেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তাঁর মা, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মরহুমা বেগম লুৎফোন আলতাফের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীত নিবারণের জন্য মোট ২' শতাধিক কম্বল অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও দু’জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাদিক ইলেক্ট্রিক এন্ড সেনেটারীর সত্ত্বাধিকারী মো. মিঠুন আকরাম, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, রিফাত আহমেদ, আতিকুল ইসলাম, তাইম, সাংবাদিক মো. সিমান্ত তালুকদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

স্থানীয়রা ডা. কে এইচ মুরাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনা করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত