ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

যমুনা উপজেলার দাবিতে কাজিপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছেন। সেই দাবিকে জোরদার করতে শনিবার (৮ নভেম্বর) বেলা এগারোটায় নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে কাজিপুর উপজেলার পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের শিক্ষকরা অংশ নেন-নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর। অংশগ্রহণকারীরা স্লোগান দেন-‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ এবং ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’।

বক্তারা বলেন, যমুনা নদীর ওপারে থাকা এসব চরাঞ্চল চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুই লাখেরও বেশি মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। নতুন যমুনা উপজেলা গঠনের মাধ্যমে এ বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন তারা। শিক্ষক সমাবেশে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম।

‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর পক্ষে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সুমন মিয়া এবং ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল গালিব। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মওলানা রফিকুল ইসলাম, রেজাউল করিম, ফজলুল হক সরকার, সাইফুর রহমান স্বপন, মোছা. লাইলী বেগম ও মোছা. রাজিয়া সুলতানা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, সোহরাওয়ার্দী, আব্দুল আজিজ বিএসসি, আব্দুস সালাম, নজরুল ইসলাম, আলহাজ্ব এনামুল হক, মোস্তাফিজুর রহমান দুলাল, তোজাম্মেল হক, নুর হোসেন, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ হেল বাকী। 

এরপর সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা নাটুয়ারপাড়া এলাকায় রাস্তায় একটি র‍্যালি বের করেন। 

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যমুনা উপজেলার দাবিতে কাজিপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত