ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জের সড়কে দুর্ভোগ, চলাচলে চরম ভোগান্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অল্প সময়ের বৃষ্টিপাতেই কাদা ও পানিতে তলিয়ে যাচ্ছে সড়ক, ফলে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ।

সোমবার সকালে উপজেলার ধানগড়া ও ঘুড়কা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়।

অন্যদিকে, ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী হিন্দুপাড়া গ্রামীণ ব্যাংক থেকে তালুকদার বাড়ি পর্যন্ত সড়কের অবস্থাও অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটুসমান পানি জমে যায়। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় পানি আটকে থাকে, এতে দুর্ভোগ আরও বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী, রোগী ও চাকরিজীবীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় রিকশা ও মোটরসাইকেল কাদায় আটকে যাচ্ছে। কোথাও কোথাও জমে থাকা পানির কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তা বলেন, সড়কগুলোর সমস্যার বিষয়টি তাদের নজরে রয়েছে। ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জের সড়কে দুর্ভোগ, চলাচলে চরম ভোগান্তি

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত