ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে গুদামের তালা কেটে ১০০ মণ পাট নিয়ে গেল চোরের দল

বগুড়ার ধুনট উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামের সাটারের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ১০০ মাণ পাট চুরি করেছে দূর্বৃত্তারা। গুদাম থেকে চুরি হওয়া পাটের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গুদাম পরিদর্শনকালে চুরির বিষয়টি টের পেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়ার সঞ্জয় কুমার দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন ধরনের মালামালের মজুদ ব্যবসা করেন। তারই ধারাবাহিকতায় দুই মাস আগে তারা পাট ক্রয় করে ধুনট-সোনামূখী সড়কের বেলকুচি গ্রামে ইটভাটার পাশে একটি গুদাম ভাড়া নিয়ে সেখানে ১ হাজার ২০০ মণ পাট মজুদ করেন। ওই গুদামে কোন প্রহরী রাখা হয়নি। তবে দুই ব্যবসায়ী প্রতিদিনই ওই গুদাম পর্যবেক্ষন করেন। এ অবস্থায় রাতের কোন এক সময় কে বা কারা ওই গুদাম থেকে প্রায় ১০০ মাণ পাট চুরি করেছে।  

এ বিষয়ে ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে গুদামে গিয়ে সাটারের দু’টি তালা কাটা দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দেখি প্রায় ১০০ মণ পাট কে বা কারা চুরি করে নিয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতের কোন এক সময় এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ধুনটে গুদামের তালা কেটে ১০০ মণ পাট নিয়ে গেল চোরের দল

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামের সাটারের তালা কেটে ভেতরে ঢুকে প্রায় ১০০ মাণ পাট চুরি করেছে দূর্বৃত্তারা। গুদাম থেকে চুরি হওয়া পাটের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় গুদাম পরিদর্শনকালে চুরির বিষয়টি টের পেয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উল্লাপাড়া গ্রামের খাজা মঈন উদ্দিন ও কলেজপাড়ার সঞ্জয় কুমার দীর্ঘদিন ধরে একসঙ্গে বিভিন্ন ধরনের মালামালের মজুদ ব্যবসা করেন। তারই ধারাবাহিকতায় দুই মাস আগে তারা পাট ক্রয় করে ধুনট-সোনামূখী সড়কের বেলকুচি গ্রামে ইটভাটার পাশে একটি গুদাম ভাড়া নিয়ে সেখানে ১ হাজার ২০০ মণ পাট মজুদ করেন। ওই গুদামে কোন প্রহরী রাখা হয়নি। তবে দুই ব্যবসায়ী প্রতিদিনই ওই গুদাম পর্যবেক্ষন করেন। এ অবস্থায় রাতের কোন এক সময় কে বা কারা ওই গুদাম থেকে প্রায় ১০০ মাণ পাট চুরি করেছে।  

এ বিষয়ে ব্যবসায়ী সঞ্জয় কুমার বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে গুদামে গিয়ে সাটারের দু’টি তালা কাটা দেখতে পাই। পরে ভেতরে ঢুকে দেখি প্রায় ১০০ মণ পাট কে বা কারা চুরি করে নিয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রাতের কোন এক সময় এঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত