রাঙামাটি সরকারি কলেজে ফেনী সরকারি কলেজ থেকে বদলি হয়ে আসা এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাঙামাটি সরকারি কলেজ শাখা।
সোমবার (১৫ ডিসেম্বর) স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে পূর্ববর্তী কর্মস্থলে নারী শিক্ষার্থী ও নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আচরণ, হয়রানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হয়েছিল। তদন্তে অভিযোগের সত্যতা মিললেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে পদোন্নতি দিয়ে অন্য কলেজে বদলি করা হয়, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে দাবি করা হয়।
ছাত্রশিবির চার দফা দাবি জানিয়ে পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উচ্চতর কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ এবং যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালার কঠোর প্রয়োগের আহ্বান জানায়।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনের জেলা ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়—শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই তাদের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন