ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

আক্কেলপুরে পার্কিং করা বাসে আগুন



আক্কেলপুরে পার্কিং করা বাসে আগুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের গ্লাস ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

ঘটনার বিষয়ে বাস মালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না।  আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।


ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আক্কেলপুরে পার্কিং করা বাসে আগুন

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের গ্লাস ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো- ব ১১-৩১২৪। বাসটির মালিক বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ভেরাগ্রামের বাসিন্দা মো. আফজাল হোসেন।

ঘটনার বিষয়ে বাস মালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না।  আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।


ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত