ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কাশিয়ানীতে মোকলেছ মোল্যাকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তাড়াইল গ্রামে মোকলেছ মোল্যা (৪৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাড়াইল গ্রামের নাজির কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছ মোল্যা ওই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোকলেছ মোল্যা তারাইল বাজার থেকে সাকিব নামে এক স্থানীয় যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ৪–৫ জন লোক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছ মোল্যাকে মারধর করে। একপর্যায়ে সাকিব পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছ মোল্যাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, রাত আটটার দিকে মোকলেছ মোল্যা নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কাশিয়ানীতে মোকলেছ মোল্যাকে কুপিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত