ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে নিহত নিরবের জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত নিরবের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ লা জানুয়ারি) জোহর নামাজের পর পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা মুন্সিবাড়িতে মরহুম নিরবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। এ সময় তাঁর সঙ্গে পটুয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর সঙ্গে বাউফল উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুম নিরবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে নিহত নিরবের জানাজা ও দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত নিরবের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ লা জানুয়ারি) জোহর নামাজের পর পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা মুন্সিবাড়িতে মরহুম নিরবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার। এ সময় তাঁর সঙ্গে পটুয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর সঙ্গে বাউফল উপজেলার জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুম নিরবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত