ঢাকা    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

খেজুর গাছ ঝোড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন তাড়াশের গাছিরা

‎শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাছিরা। খেজুর গাছ ঝোড়া, গাছের শুকনো ডালপালা পরিষ্কার করা এবং রস সংগ্রহের উপযোগী করে তুলতে এখন চলছে নানা কর্মব্যস্ততা।

‎গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় তৈরির মৌসুমকে সামনে রেখে গাছিরা খেজুর গাছ পরিচর্যার কাজে নেমেছেন। অভিজ্ঞ গাছিরা গাছের মাথার বাড়তি অংশ ও শুকনো ডালপালা পরিষ্কার করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন। স্থানীয়ভাবে খেজুর গাছের এ পরিচর্যার কাজকে ‘গাছ ঝোড়া’ বলা হয়।

‎খেজুরের রস থেকে তৈরি গুড় ও পাটালি গ্রামবাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয়। শীত মৌসুমে খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ে। ফলে এ মৌসুমকে ঘিরে গাছিদের মধ্যে দেখা যায় বাড়তি ব্যস্ততা। অনেকের কাছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি শুধু ঐতিহ্য নয়, বরং জীবিকা নির্বাহেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

খেজুর গাছ ঝোড়ার কাজে ব্যস্ত সময় পার করছেন তাড়াশের গাছিরা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

‎শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাছিরা। খেজুর গাছ ঝোড়া, গাছের শুকনো ডালপালা পরিষ্কার করা এবং রস সংগ্রহের উপযোগী করে তুলতে এখন চলছে নানা কর্মব্যস্ততা।

‎গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড় তৈরির মৌসুমকে সামনে রেখে গাছিরা খেজুর গাছ পরিচর্যার কাজে নেমেছেন। অভিজ্ঞ গাছিরা গাছের মাথার বাড়তি অংশ ও শুকনো ডালপালা পরিষ্কার করে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন। স্থানীয়ভাবে খেজুর গাছের এ পরিচর্যার কাজকে ‘গাছ ঝোড়া’ বলা হয়।

‎খেজুরের রস থেকে তৈরি গুড় ও পাটালি গ্রামবাংলার মানুষের কাছে বেশ জনপ্রিয়। শীত মৌসুমে খেজুরের রস ও গুড়ের চাহিদা বাড়ে। ফলে এ মৌসুমকে ঘিরে গাছিদের মধ্যে দেখা যায় বাড়তি ব্যস্ততা। অনেকের কাছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি শুধু ঐতিহ্য নয়, বরং জীবিকা নির্বাহেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত